শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করলেন আফরুজা বারী

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর উদ্যোগে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ সহায়তার জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে – এ অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রধান করা হয়েছে। গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মণের নিকট কন্সেন্ট্রটর হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বারীর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরে মাস্কও বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com