বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৩৯০, মৃত্যু ১০৩

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০
ফাইল ছবি

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৯০ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে দেশটিতে একদিনেই মারা গেছে আরও ১০৩ জন। এখন পর্যন্ত দেশেটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ১ হাজার ৮৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

রাজধানী দিল্লিতে নতুন করে আরও ৪৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দিল্লিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৯৮০ জন এবং মারা গেছে ৬৬ জন। ভারতে করোনায় আক্রান্তে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। তবে সেখানে ৩২ দশমিক ৩৯ শতাংশ মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত এখন পর্যন্ত মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৭৪ জন এবং মারা গেছে ৬৯৪ জন।

অপরদিকে মুম্বাইয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২১৯ এবং মৃত্যু ৪৩৭, গুজরাটে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২ এবং মৃত্যু হয়েছে ৪২৫ জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com