বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাল নিলামে উঠছে মুশফিকের ইতিহাস গড়া ব্যাট

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

করোনায় থমকে গেছে গোটা পৃথিবী। এমন অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ দেওয়া হয় অঘোষিত লকডাউন। যার ফলে দুস্থ ও অসহায় মানুষেদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবন যাপন করছে সেইসব মানুষেরা। তাই করোনা পরিস্থিতিতে সেইসব দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে এইসকল মানুষদের পাশে দাড়াতে গত বিশ্বকাপের নিজের পছন্দের ব্যাট নিলামে তুলেন সাকিব আল হাসান।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার ইতিহাস গড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। শনিবার (০৯ মে) শুরু হচ্ছে মুশফিকের সেই ব্যাটের নিলাম।

ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে হবে মুশফিকের ব্যাটের নিলাম। বৃহস্পতিবার (০৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে করোনাকালে অসহায়দের মাঝে। শনিবার রাত ১০টায় নিলাম শুরু হয়ে চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে নিলাম হবে মাশরাফী বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, আকবর আলী, নাঈম শেখের স্মারকেরও।

নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে মুশফিক লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে।’

নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুই ধাপে ব্যয় করবেন মুশফিক, ‘নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দেব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com