শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে গত মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সকালে কেরানিগঞ্জে এক দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন নির্যাতন করছে সরকার। গতকাল পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের মামলা করছে। আটক করছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয় বরং সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগ জড়িত। তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com