রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে ফুটবল ফাইটার্স একাডেমির খেলোয়াড় বাছাই পর্ব

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রত্যন্ত অঞ্চলের ফুটবল উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী’ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রমে অনূর্ধ্ব ও উর্ধ্ব ১৫ দুই গ্রুপে মোট ৩৮ জন খেলোয়াড় নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন ফুটবল ফাইটার্স একাডেমির প্রতিষ্ঠাতা বাবলুর রহমান সাগর। বাবলুর রহমান সাগর জানান, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির একটি শক্তিশালী নতুন টিম গঠনের লক্ষ্যে এ পর্বে ১৫ বছরের নিচে ১৮ জন এবং ১৫ বছর থেকে উপরে ২২ বছর বয়স পর্যন্ত ২০ জন খেলোয়াড় বাছাই করা হলো। আজ বাছাইপর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড় উপস্থিত হয়েছে। যাদেরকে নির্বাচিত করা হলো তাদেরকে দুই সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় সাবেক ফুটবলার মোছাব্বির রহমান হ্যাভেন, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী মিয়া, সহকারী কোচ রুহুল আমিন লিটন সহ একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com