শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হারানো স্মার্টফোন খুঁজতে অ্যান্ড্রয়েডে নতুন ফিচার গুগলের

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পেতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে ফাইন্ড মাই ডিভাইস ইকোসিস্টেম। এবার সিস্টেমটিতে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এ ফিচার যুক্ত হলে হারানো স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে আরো সহজে। খবর গ্যাজেটস নাউ। ফাইন্ড মাই ডিভাইস অপশনে নতুন একটি সুবিধা যুক্ত করবে গুগল। এর মাধ্যমে হারিয়ে যাওয়া স্মার্টফোনের কাছাকাছি থাকা অন্য স্মার্টফোন দিয়ে সেই হারানো ডিভাইস ট্র্যাক করা হবে। এছাড়া যেসব গাড়িতে সর্বশেষ ‘অ্যান্ড্রয়েড অটো ইনফোটেইনমেন্ট সিস্টেম’ আছে সেসব গাড়িও ট্র্যাক করা যাবে ফিচারটির সাহায্যে।
ফাইন্ড মাই ডিভাইস অপশনে আরো একটি ফিচার যুক্ত করার বিষয়ে খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট নাইন-টু-ফাইভ গুগল। ওই প্রতিবেদনে বলা হয়, ফাইন্ড মাই ডিভাইসে এমন একটি ফিচার যুক্ত করা হবে, যার মাধ্যমে ডিভাইসের মালিকানা শেয়ার করা যাবে। এর সাহায্যে ইন্টারনেট কানেকশন ছাড়াই ট্র্যাক করা যাবে হারানো ফোন। গুরুত্বপূর্ণ এসব ফিচার কবে চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এসব ফিচার নিয়ে দ্রুতগতিতে কাজ করছে গুগল। বলা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই ফিচারগুলো সবার জন্য চালু হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com