শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমাদের অর্থ ফেরত দিন : সোহাইল শাহিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গ্রুপের মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে। আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তালেবান এ মন্তব্য করেছে।

কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আমেরিকা ও আইএমএফের ঘোষণা অত্যন্ত অন্যায় ও অবিচারের শামিল কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন।
তিনি ‘আফগানিস্তানের জনগণের দাবি ও আশা-আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছে, তালেবানকে কোনো ধরনের আর্থিক সাহায্য করবে না আইএমএফ। এছাড়া, মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা আফগানিস্তানের সব অর্থ জব্দ করা হয়েছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় আফগানিস্তানের ৯০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এসব অর্থের বেশিরভাগই আমেরিকার হাতে রয়েছে। সোহাইল শাহিন আরো বলেন, ‘আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আফগানিস্তানের জনগণ তীব্রভাবে অর্থের মুখাপেক্ষী। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাজেট প্রয়োজন।’ সূত্র : পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com