শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

প্রয়োজন হলে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে। খবর : রয়টার্স। গত শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়।
এদিকে, গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা শান্তি চায়। পুরোনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান দেখাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com