শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫, ১৭ ও ২১ আগষ্টের হামলা মূলত একই সূত্রে গাঁথা শীর্ষক ২১শে আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি মরহুম ডাক্তার সাইদুর রহমান এর কন্যা জয়পুরহাট জেলা মুক্তিযুদ্ধো সন্তান কমান্ডরের ভাইস প্রেসিডেন্ট ও পাঁচবিবি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাছুদা বেগম ঝর্ণা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মীনি সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার শিউলি, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, আ.লীগের সভাপতি এস,কে আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আঞ্জুসহ উপজেলা ও পৌর আ.লীগের সকল নেত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের শান্তি কামনায় দোয়া ও এমপির অর্থায়নে খাবার বিতরন করা হয়েছে এবং মহিলা আওয়ামীলীগের সভাপতি মাছুদা বেগম ঝর্নার নিজস্ব অর্থায়নে প্রায় ৪০০ শত ফলদ গাছ ও মাস্ক সমূহ নেত্রীবৃন্দের মধ্যে বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com