বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতার বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও ইকোনোমিক জোন এলাকায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি। ২১ আগষ্ট (শনিবার) বিকেলে উপজেলার মোগরাপাড়া ভূমি অফিসের কাচারী মাঠে প্রতিবাদ সমাবেশ করার পর বিক্ষোভ মিছিল নিয়ে মোগরাাপাড়াা চৌরাস্তা ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক হয়ে মেঘনা ইকোমেনিক জোনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে সোহাগ রনি বলেন, রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। অবিলম্বে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ্ জামাল তোতা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য ইদ্রিস আলী সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com