বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২ লাখ ৭৬ হাজার

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলছে। মাত্র চার মাসেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জন। মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ১২৯ জন। দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার ১৫৪, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৬ জনের।

স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ১১৭ জন, মারা গেছেন ২৬ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১৩ জনের।

ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৪ জনের।

যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ১১ হাজার ১৮৫ জন, মারা গেছেন ৩০ হাজার ২০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন, মারা গেছেন ২৬ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

রাশিয়ায় সংক্রমণ হু হু করে বাড়ছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।

ভারতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৫৬ হাজার ৫১৬ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৫ জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com