শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ মিথ্যা বলে না: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

আওয়ামী লীগ মিথ্যা বলে না- এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগ মিথ্যা কথা বলে। আমি বলবো, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে না। ওরা সত্য জানে না, তাই বলে না।’
গতকাল সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এক দফা আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রশাসন, আদালতসহ সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দী হয়ে আছে। এই আঁচল কাটতে হবে। জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সব সমস্যার সমাধানে তাঁকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। এক দফা আন্দোলনে সব সমস্যার সুরাহা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যাই এই সরকারের অবলম্বন। মিথ্যাই তাদের একমাত্র ভরসা। করোনা নিয়ে লুটপাট, দুর্নীতি করেছে এই সরকার। সেই লুটপাটকে অক্ষুণ্ন রাখতে তাঁরা মানুষের লাশের ওপর দিয়ে ভাইরাস নিয়েও মিথ্যাচার করছে। বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়েও তারা মিথ্যাচার করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com