বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুরায় ট্রাক কেড়ে নিলো ঘুমন্ত মা-মেয়ের প্রাণ

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়েঘরে ঢুকে পড়ায় ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন— ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতুলী বেগম (৪৩)।

জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি কুঁড়ে ঘরে ঢুকে যায়। সেখানে ঘুমাচ্ছিলেন কাতেজান বিবি ও কাতুলী বেগম। ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে দু’জনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। দুঘর্টনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com