শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আইন বাস্তবায়নের দাবী জানান বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখা

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার ঈদগাও উপজেলা শাখার উদ্যােগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় ঈদগাও বাস স্টেশন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক, ঈদগাও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেফাইল উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক আবু হেনা সাগরের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতি ছিলেন জেলা বিএমএস এফ এর সহ সভাপতি ও ঈদগাও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম। সমাবেশে বক্তব্য রাখেন, ঈদগাও প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম, জাহাঙ্গীর বাঙ্গালী, বিএমএস এফ যুগ্ন আহবায়ক ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মিসবাহ উদ্দিন, কক্সবাজার জেলা দুই বাংলার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি কক্স টিভির সম্পাদক উসমান গনি এলি, উপস্থিত ছিলেন ঈদগাঁও লাইন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল হুদা,ব্যবসায়ী ফায়সাল মাহমুদ। বিএমএসএফ ঈদগাও উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন পিন্টু (দৈনিক মেহেদী), মোজাম্মেল হক (দৈনিক গণসংযোগ), মফিজুল ইসলাম মফি (দৈনিক আপন কন্ঠ), সায়মন সরওয়ার কায়েম (দৈনিক আলোকিত উখিয়া), কাউছার উদ্দিন শরীফ (দৈনিক জনবাণী), গিয়াস উদ্দিন (দৈনিক আলোকিত উখিয়া) ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহণ করেন। বক্তারা, অবিলম্বে মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সময়োপযোগী আইন বাস্তবায়নের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com