শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে (এনসিএসআই) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত তালিকায় ৬৫তম স্থান থেকে এক লাফে ৩৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ভারত আছে ঠিক পরেই, ৩৯ নম্বরে।
এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের এই প্রতিবেদন সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এনসিএসআইয়ের ওয়েবসাইটের বরাতে পাঠানো ঐ বিবৃতিতে বলা হয়, বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বাংলাদেশ এবার ৩৮তম স্থানে উঠে এসেছে। গত ডিসেম্বর ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়। এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬ দশমিক ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে গ্রিস। এরপর ৯২ দশমিক ২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক এবং ৯০ দশমিক ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭, যুক্তরাজ্যের অবস্থানে ১৯ নম্বরে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুরের অবস্থান ১৬ নম্বরে, শ্রীলংকা ৬৯তম, পাকিস্থান ৭০তম স্থানে। জাপানের অবস্থান ৩৪তম, চীনের অবস্থান ৮৩তম স্থানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com