শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নাগাদ আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন। খবর এএফপি’র। তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘যত দ্রুত আমরা এ কাজ শেষ করতে পারি, ততই ভাল।’ ‘প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যের জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি করছে।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মঙ্গলবার জি-৭ গ্রুপের নেতাদের সাথে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা যতটা সম্ভব দক্ষতার সাথে নিরাপদভাবে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। বাইডেন বলেন, ‘বর্তমানে যে গতিতে প্রত্যাহার কার্যক্রম চলছে তাতে পুরো কাজ শেষ করতে ৩১ আগস্ট পর্যন্ত সময় লেগে যাবে।’
যারা আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছে তাদের প্রত্যেককে সরিয়ে নেয়া নিশ্চিত করতে সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখে রয়েছেন বাইডেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com