শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে: মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, নতুন নতুন মামলা করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও রাজনৈতিক হীনউদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের ঘৃণ্য পন্থা অবলম্বনের লক্ষ্যই হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল। সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com