শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ‘প্রতীকী ক্লাস’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দেড় বছরের বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী ক্লাস’ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও পরে কলা ও মানবিকী অনুষদের বারান্দায় ক্লাস করেন। ‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’ বিষয়ে এই ‘প্রতীকী ক্লাস’ নেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে, বুধবার রাতে অধ্যাপক রায়হান রাইন সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদও আগামী ২৯ আগস্ট সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় রায়হান রাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলে সরকার বার বার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। যেভাবে সরাকারের অন্যান্য দপ্তর, বিনোদন কেন্দ্র, কলকারখানা চলছে ঠিক সেভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমাদের এই ‘প্রতিবাদী ক্লাস’ আজ থেকে শুরু হয়েছে এবং এটা জারি থাকবে। ক্রমান্বয়ে অন্যান্য শিক্ষকরাও ‘প্রতিবাদী ক্লাস’ নেবেন বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com