শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

শেরপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুনের সঞালনায় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাসিক সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় হুইপ আতিক বলেন, আমাদের শোকের মাস চলছে। জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ রয়ে গেছে। তার সুযোগ্য কন্যার নেতৃেত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা ১৫ই আগস্টে শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যুবরন করেছেন।  তার জন্য সবাই দোয়া করবেন। মাসিক সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে,  সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সদর উপজেলার ২৫ টি সংস্থার উদ্দোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জেলা ও উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com