শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিবকে ছাড়া টাইগারদের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদিন সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েন টাইগার ক্রিকেটাররা। প্রথমে গা গরম করে নেয়ার পর নিয়মিত অনুশীলনে ফিরে যান তারা। ইনডোরের নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিতে দেখা যায় তিন ওপেনার সৌম্য সরকার, লিটন দাস ও নাইম শেখকে।
গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরলেও আজকের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় অনুশীলনে ফিরতে পারেননি তিনি। যদিও শনিবার থেকেই তাকে দলের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে। সাকিব ছাড়া বাংলাদেশ দলের ১৮ সদস্যের সবাই আজ অনুশীলনে নেমেছেন। তাদের সঙ্গে ছিলেন ছিলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। এই তিনজনকেও অনুশীলনে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com