বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নজরুলের কবিতা-গান আমাদের অনুপ্রাণিত করে : রিজভী

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান আমাদের সবসময় অনুপ্রাণিত করে। গতকাল শুক্রবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, আজকের এই গণতন্ত্রের ঘাটতির যুগে কথা বলার স্বাধীনতা নেই। নির্যাতন নিপীড়নের এই যুগে চারদিকে একটা ভয় ও অন্ধকারের যুগ চলছে। এ যুগে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী। কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কবি পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
কবির সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বাংলা একাডেমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল ইনস্টিটিউট, জাসদ, আরবিকালচার সেন্টার- ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, বাংলাদেশ কৃষকলীগ, বাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com