সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-ব্যারিস্টার কায়সার কামাল ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্ট অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ বিদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অভয়চরণ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি চরফ্যাসন তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি পর্যটন সুবিধা পেলে বদলে যেতেপারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র মাধবদীর মাঠজুড়ে হলুদের আভা বেড়েছে সরিষার আবাদ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন

৩ রানে ৭ উইকেট নিয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই রেকর্ডবুকে ঝড় তুললেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক। ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন ওভারডাইক। নিজের স্পেলে দুইটি ওভার মেইডেনও করেছেন তিনি।
নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এর আগে ৭ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে ৬ উইকেট নেয়ার নজির ছিল ১২ জন বোলারের (নারী ক্রিকেটে ৭ জন, পুরুষ ক্রিকেটে ৫ জন)। গত বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার নজির গড়লেন ওভারডাইক। এতদিন ধরে নারী-পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের। তিনি মালদ্বীপের বিপক্ষে ০ রানে নিয়েছিলেন ৬টি উইকেট।
সেই রেকর্ড ভেঙে এবার প্রথমবারের মতো ৭ উইকেট নিলেন ওভারডাইক। এ কীর্তি গড়ার পথে তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এর মধ্যে একবার চার বলে তিন উইকেট নিলেও, হ্যাটট্রিক করতে পারেননি। তার বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্স অলআউট হয়েছে মাত্র ৩৩ রানে। পরে ৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস। এদিকে একইদিন জার্মান নারী দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলাই করেছে আয়ারল্যান্ড। গ্যাবি লুইসের ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। জবাবে পুরো ২০ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারালেও ৩২ রানের বেশি করতে পারেনি জার্মানি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com