বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কম্পিউটারে ওয়েব ক্যামেরা চালু করার পদ্ধতি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এই সময়ে ওয়েব ক্যামেরা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বিশেষ করে করোনা মহামারি পরিস্থিতি তৈরি হওয়ার পর অনলাইন মিটিং, ভিডিও কলিং, অনলাইন ইন্টারভিউ ইত্যাদি বেশি পরিমাণে চালু হওয়ার ফলে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ওয়েবক্যাম। ল্যাপটপে ইনবিল্ড থাকলেও ডেস্কটপে আলাদাভাবে ওয়েব ক্যামেরা কিনে সংযোগ করতে হয়। অনেকেই এ ওয়েব ক্যামেরা ক্যামেরা সংযোগ নিয়ে সমস্যায় পড়েন। কারণ সেটিংস সঠিকভাবে না হলে তা কোনোভাবেই ওয়েবক্যাম চালু হবে না। এবার জেনে নিন ওয়েবক্যাম যেভাবে চালু করবেন। উইন্ডোস ১০ যেসব ব্যবহারকারীরা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে রিহ+ঝ বোতাম প্রেস করতে হবে। তারপর একটি সার্চ বার আসবে সেখানে লিখতে হবে ক্যামেরা। এরপর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপ। সিলেক্ট করলে নিজে থেকেই শুরু হয়ে যাবে ওয়েব ক্যামেরা।
অনেক সময় ক্যামেরা ব্যবহার করতে কিছু থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেগুলোর সেটিংস সেট করতে হবে। পাশাপাশি চেক করে নিতে হবে ক্যামেরা পারমিশন দেয়া রয়েছে কিনা। তার জন্য প্রইভেসি সেটিংসে যেতে হবে এবং ক্যামেরা অপশন সিলেক্ট করতে হবে। এরপর সেখানেও কিছু থার্ড পার্টি অ্যাপ দেখা যেতে পারে। প্রয়োজন মতো সেগুলোকে সিলেক্ট বা আনটিক করতে হবে। এবং সেভ করতে হবে। সবকিছু সেটিংস ঠিকঠাক থাকলেও অনেক সময় ওয়েব ক্যাম কাজ করে না। কারণ সমস্যা তৈরি করে অপারেটিং সিস্টেম উইন্ডোস। কারণ উইন্ডোস আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্যাচ ফাইল আপডেট হয়।
সেই ফাইলগুলো আপডেট না হলে ক্যামেরা কাজ নাও করতে পারে। তাই সেক্ষেত্রে উইন্ডোস সবসময় আপডেট করা জরুরি। এতে যে শুধু কম্পিউটার সঠিকভাবে কাজ করে তা নয়, পাশাপাশি কম্পিউটারের সঙ্গে থাকা অন্যান্য সামগ্রীগুলোও সঠিকভাবে কাজ করে। ব্যবহার করার পর ওয়েব ক্যাম সঠিকভাবে অফ করা দরকার। তা না হলে ওয়েব ক্যামেরার কোনো একটি সামগ্রী নষ্ট হতে পারে। সঠিকভাবে ক্যাবল সংযোগ এবং ক্যাবল খোলার সময় অত্যন্ত সতর্ক থাকা দরকার। এবং কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্টভাবে তা সমাধান করা দরকার। হঠাৎ ক্যাবল খুলে নিলে তাতে ক্যামেরার যন্ত্রাংশ খারাপ হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com