শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীতে বাসচাপায় তরুণ ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় শহীদুল ইসলাম নিরব (৩২) নামে এক ক্রিকেটার নিহত হয়েছেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা নবীন নামে অপর আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নিরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মোটরসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আহত নবীনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিরবের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত হবে। এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com