শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইতিহাসে কার কী ভূমিকা, তা জানা আছে: কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিএনপিকে খুনি-ঘাতকদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসে কার কী ভূমিকা তা সবই জানা আছে। গতকাল শনিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে “বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকা-” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, সবাইকে সতর্ক থাকতে হবে। যারা সরকারের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।
দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। তারা দেশ-বিদেশের নানা স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে। তৃতীয় বিশ্বের নেতা হিসেবে বঙ্গবন্ধু উত্থান অনেকেরই পছন্দ হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেলের জাল পরিয়ে বাসন্তীকে দিয়ে নাটক সাজানো হয়েছিলো, যা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। কারণ বঙ্গবন্ধু ও তার সরকারের সুনাম নষ্ট করাই ছিলো তাদের মূল লক্ষ্য।
‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে কী প্রমাণিত হয়, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে। কিন্তু কফিনে যে লাশ ছিলো তা তো দেখাতে পারেননি।’ তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজাও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিলো, কিন্তু কফিনে তো তার লাশ ছিলো না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com