শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিপাকে মাহিয়া মাহি, করলেন সতর্ক

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এই নায়িকাকে নিয়মিত দেখা যায়। কখনো কবিতা লেখেন, কখনো রোমান্টিক কোনো ছবিতে প্রেমমাখা ক্যাপশনে হাজির হন। কখনো বা দেখা দেন রান্নার ভিডিও নিয়ে। এভাবেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। স¤প্রতি ঘটলো বিপত্তি! নিজের ভেরিফায়েপড ফেসবুক পেজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এটি হ্যাক করা হয়েছে। সত্যতা যাচাই করতে জাগো নিউজ থেকে যোগাযোগ করলে মাহিয়া মাহি তিনি এই মুহূর্তে ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজের শুটিংয়ে রয়েছেন। সেখান থেকে বলেন, ‘গত রাত থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না।’ সবাইকে সতর্ক করে তিনি বলেন, পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন।
তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’ ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত দিয়েছেন মাহি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com