শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে পিরোজপুরে গুম হয়ে যাওয়া কলেজ ছাত্র আল-মুকাদ্দাসকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্যরা। সোমবার শহরের টাউন ক্লাব শহরে পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারীর এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র ২০১২ সালের ০৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস বাস যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগর এলাকা থেকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায়। পরবর্তিতে অনেক খোঁজা-খুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের কোন সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা। বক্তারা এ সময় আরো বলেন, অধিকার নামের একটি সংগঠনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৬০৩ জন গুম হয়েছে। বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাস সহ অন্য গুম ব্যাক্তিদের সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের সদস্য আব্দুল হাই, আল-মুকাদ্দাসের ভাই মোর্কারম হোসাইন জারীর সহ পরিবারের সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com