শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতার পরাজিত শত্রুরাই ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট এর ষড়যন্ত্রকারী-মজিবর রহমান মজনু

আবু সাঈদ বগুড়া :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেছেন, স্বাধীনতার পরাজিত শত্ররাই এদেশে ১৫ই আগস্টও একুশে আগস্ট এর ষড়যন্ত্রের মূল হোতা। বাংলাদেশ আওয়াামী লীগকে নেতৃত্বশূন্য করতে ও দেশকে পাকিস্থানি কায়দায় পরিচালিত করতেই ক্ষমতালোভী একটা চক্র পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা হত্যা করতে চেয়েছিল। সেদিন ভয়াবহ গ্রেনেড হামলা শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। সেজন্যই বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ মর্যাদা লাভ করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও অসীম সাহসিকতায় জন্যই দেশে ১৫ ই আগস্ট এর বিচার সম্ভব হয়েছে, বাকি খুনিদের রায় দ্রুত কার্যকর করে, একুশে আগস্ট এর ভয়াবহ গ্রেনেড হামলার তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া মূল পরিকল্পনা, এদের মুখোশ উন্মোচিত করতে হবে।তিনি আরোও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, ষড়যন্ত্রকারী, ঘাতক চক্র কে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র চলছে। যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বান জানান। সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়্না শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ এর পরিচালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট আমানত উল্লাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদার লিটন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়াা নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সেলিম, আব্দুল বাসেত, সাইফুল ইসলাম বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, রোমানা আজিজি রিংকি, আলমগীর হোসেন স্বপন, জেলা আওয়ামী লীগের সদস্য ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com