শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাইমুড়ীতে পাকা সড়কের দাবিতে রাস্তায় নামল এলাকাবাসী

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নে ব্রজেরগাঁও খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তার বাড়ির দরজা পর্যন্ত সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ আগস্ট) সকালে সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেনী পেশার অংশ গ্রহণ করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো. ফারুক, আইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.মতিউর রহমান মানিক প্রমূখ। বক্তারা বলেন এ সড়ক হয়ে প্রতিদিন সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদ্রাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করে। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.ইকরামুল হক জানান, আমাদের কর্মকর্তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com