শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৪৫ দিন পর শুটিংয়ে তানজিন তিশা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ঈদের আমেজ ফুরিয়ে কাজে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এক-দুই দিন নয়; শুটিংয়ে ফিরেছেন ৪৫ দিন পর। গতকাল থেকে অংশ নিয়েছেন নাটকে, নাম ‘ওলট পালট’। এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। এখানে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন মোশাররফ করিম। তানজিন তিশার ভাষ্য, ঈদ কিংবা বিশেষ দিবস ঘিরে সবসময়-ই একটু বেশি ব্যস্ততা থাকে। ঈদের আগে তো কাজের চাপও থাকে অনেক বেশি। যার কারণে ঈদের কাজগুলোর ধকল শেষ করে কিছুটা সময় বিশ্রামে থাকি। এবার অনেকদিন বিশ্রামে ছিলাম। ঈদে যে কাজগুলো প্রচার হয়েছে সবগুলো থেকেই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে ‘হ্যালো শুনছেন’, ‘কায়কোবাদ’, ‘সাহসিকা’র জন্য অনেক বেশি সাড়া পেয়েছি। অনেক পজেটিভ মন্তব্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, এখন যেহেতু সামনে কোনো উৎসব নেই তাই তাড়াহুড়ো করে কাজে ফিরতে চাইনি, একটু সময় নিয়েছি। এরমধ্যে বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট সিলেক্ট করেছি। ‘ওলট পালট’ নাটক দিয়ে কাজ শুরু করলাম ৪৫ দিন পর। এরপর ওটিটির জন্য একটা ওয়েব ফিল্মে কাজ করবো। এরপর বিজ্ঞাপনের কাজ রয়েছে হাতে, সেগুলো করবো। এখন পর্যন্ত এই কাজগুলোই চূড়ান্ত করেছি।
সংখ্যার দিক থেকে খুব বেশি কাজ করছি না। কিন্তু যে গল্পগুলো ভালো লাগছে শুধু সেই কাজগুলোই করছি। যে কাজে বৈচিত্রতা রয়েছে, যে গল্প দর্শক পছন্দ করছেন, যে চরিত্র আমি ধারণ করতে পারছি, সেই গল্পে কাজ করছি। ওটিটিতে নিয়মিত হওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ওটিটি নতুন ও বড় একটি জায়গা। আমার মনে হয়, ভবিষ্যতে ওটিটি আমাদের বড় একটি অংশ হবে। এখন নাটককে প্রাধান্য দিচ্ছি, এই পরিস্থিতিতে নতুন পার্ট হিসেবে যুক্ত হয়েছে ওটিটি। নাটক নাটকের জায়গায় থাকবে, ওটিটি তার জায়গায় থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com