শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ এডিট করার ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় ভয়েস মেসেজ এডিট করার নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অন্যান্য ফিচার আপডেট নিয়মিত আনলেও ভয়েস মেসেজের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো আপডেট আসেনি। তবে এবার একেবারে নতুনত্ব ফিচারে আসছে ভয়েস মেসেজ। বর্তমানে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে মেসেজ রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতে হয়। অর্থাৎ ভুল ত্রুটি হলে সংশোধনের উপায় ছিল না।
কিন্তু এবার আর সে চিন্তা নেই। নতুন ফিচারে এবার আসছে ভয়েস মেসেজ। আপডেটেড ফিচারে রেকর্ড করে সেই মেসেজ শুনে পাঠাতে পারবেন। তবে এই ফিচারে নিশ্চিত করবে যে ব্যবহারকারীরা ভয়েস বার্তায় যা বলতে চান তা পরিবর্তন করার দ্বিতীয় সুযোগ পাবেন। তারা প্রথম প্রচেষ্টায় খুশি না হলে দ্বিতীয় প্রচেষ্টায় মেসেজের মানও উন্নত করতে পারবেন। এই ভাবনা থেকেই এই আপডেট করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিটারটি ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com