শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নিজেকে রেখেই সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সাজানো দলটির অধিনায়ক নির্বাচন করা হয়েছে ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের দলনেতা মহেন্দ্র সিং ধোনিকে। স¤প্রতি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডার সাথে আলাপচারিতায় সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজান সাকিব। সাকিবের সেরা একাদশে জায়গা হয়নি তিনবার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। বাদ পড়েছেন কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসও। সাকিব তার একাদশে ওপেনার হিসেবে রেখেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের সাঈদ আনোয়ারকে।
তিনে ব্যাট হাতে থাকছেন ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। চার নম্বরে আছেন, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। কোহলির আক্রমানত্মক মনোভাব বেশি পছন্দ বলেও অভিমত ব্যক্ত করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডল-অর্ডারে কোহলির সাথে থাকছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিস ও ধোনি। অধিনায়কের পাশাপাশি উইকেটের পেছনের দায়িত্বও পালন করবেন ধোনি। ব্যাটিং পজিশনে সাত নম্বরে নিজেকে রেখেছেন তিনি।
একাদশে সাকিবের সাথে অলরাউন্ডার ক্যালিস। একাদশে জেনুইন বোলার চারজন। দু’জন স্পিনার ও দু’জন পেসার। দুই বিশ্বসেরা শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন স্পিন বিভাগ সামলাবেন। পেস অ্যাটাকে থাকছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ। সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ : শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাথ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com