বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বারইয়ারহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা

কামরুল ইসলাম মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের ৫৯,৭২,৪৬,৩০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বারইয়ারহাট পৌরসভার নিজস্ব কার্যালয়ে উক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে উন্নয়ন অনুদান ৪৬ কোটি টাকা। আর সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৪৫ কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া আয়ের উৎস হিসেবে রাখা হয়েছে রাজস্ব খাতে ১০কোটি ৩৭ লাখ, মূলধন হিসাব খাতে ১ কোটি ৪ লাখ, প্রারম্ভিক জের খাতে ২ কোটি ৩১লাখ ৪৬ হাজার ৩০০টাকা। অবকাঠামো উন্নয়নের পরে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ব্যায় ১১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার, সমাপনী জের ১ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৩০০ টাকা, মূলধন ব্যয় ১কোটি ১লক্ষ ৫০ হাজার টাকা। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, এ বাজেট মোটেই কথার ফুলঝুড়ি কিংবা উচ্চাভিলাসী নয়। বাজেটে আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে তানভির আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা সচিব সমর কান্তি চাকমা,প্যানেল মেয়র নিজাম উদ্দিন ও রাসুল আহম্মদ হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন সহ পৌরসভা কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com