শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম দুই ম্যাচে কিপিংয়ে সোহান, পরের দুই ম্যাচে মুশফিক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে আছেন তিন উইকেটরক্ষক ব্যাটসম্যান। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। তাদের মধ্যে থেকে কে কিউইদের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পাবেন এনিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে কিপিং করবে সোহান। আর পরের দুই ম্যাচে উইকেটের পেছনে থাকবেন মুশফিকুর রহিম। এই দুজনের পারফরম্যান্স দেখেই বিবেচনা করা হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে কে থাকছেন উইকেটরক্ষক।
মুশফিক এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাত্র চারটিতে কিপিং করেননি তিনি। এর সব কটিতেই কিপিং করেছিলেন সোহান। আরেকটি মজার বিষয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন সোহান। এর সবকটিতেই উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com