শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিমপুর কারাগার থেকে হাতে মেহেদী লাগিয়ে মুক্তি পেলেন নায়িকা পরীমনি

এ কে এম রিপন আনসারী গাজীপুর:
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাতে মেহেদী লাগিয়ে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি মুক্তি পান। পরীমনির খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ পরিবারের একাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরীমনির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। শুধু জামিনের জন্য এর আগে তিনবার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদনের শুনানি পেছানোয় বিড়ম্বনায় পড়েন পরীমনি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে নিয়ে যাওয়ার সময় টানাহেঁচড়ায় পড়েও যান পরী। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরীমনি। কিন্তু শুনানির তারিখ দেরিতে দেওয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার শুনানি হয়। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত জামিন দেন আদালত। পরীর আইনজীবী বলেন, তার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার জন্য এবং এ মামলায় এখানে ২৬ দিন সে পুলিশ কাস্টডি ও জেলহাজতে ছিল। তাকে তিন তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে। এ মামলায় কোনো তথ্যগত বা প্রমাণ তার বিরুদ্ধে আসেনি। তাই আমাদের জামিন মঞ্জুর করা হোক। তখন আদালত জামিন মঞ্জুর করেন। গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। রিমান্ডের সময়সীম বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন আছেন এ চিত্রনায়িকা। আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারামুক্ত হতে পারেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com