শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে ৩০ লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ভারতে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জানা গেছে, শুধুমাত্র ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে এই অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল (৩১ আগস্ট) মঙ্গলবার হোয়াটসঅ্যাপ সেই রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টে জানা গেছে, মাত্র ৪৬ দিনের ব্যবধানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩০ লাখ ২৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। মোট ৫৯৪টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপের কাছে। যাদের মধ্যে অ্যাকাউন্ট সাপোর্টের আবেদন ১৩৭টি, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আবেদন ৩১৬টি, অন্যান্য সাপোর্ট চেয়ে আবেদন ৪৫টি, প্রোডাক্ট সাপোর্টের অভিযোগ ৬৪টি এবং নিরাপত্তার নিয়ো অভিযোগ জনা পড়েছে ৩২টি। মোট ৭৪ টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com