বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে নতুন ইউএনও’র যোগদান

হাসান মাহমুদ মিলু বোয়ালমারী (ফরিদপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বিদায়ী ইউএনও ঝোটন চন্দ এর স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক অতুল সরকারের নিকট দায়িত্বভার গ্রহন করেন এ নতুন ইউএনও, পরে সন্ধ্যায় নিজ দপ্তরে যোগদান করেন তিনি। ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায় কমর্রত ছিলেন। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। চাকুরীর প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহে যোগদান করেন। তার যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com