শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ প্রাঙ্গনে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনাসভা ও সফল খামারিদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ইউনুস আলী প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রাণীনগরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৩ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত গরু, ছাগল, ঘোড়া, মহিষ, হাস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com