শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়ি ইসলামী আন্দোলন জেলা শাখা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সেক্রেটারি মাওলানা হাফেজ বশির উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, জেলা ইসলামী আন্দোলনের সদস্য ডা. আনোয়ার হোসেন, ডা. মেরাজুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জীবন আজ ধবংসের পথে। শপিং মল, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার ষড়যন্ত্র চলছে। করোনা মহামারী আকার ধারণকারী দেশগুলো মধ্যে বিভিন্ন দেশে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়া হয়েছে। মানববন্ধনে অনতিবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com