শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাসনিম-এ-জান্নাত অর্থী এবার সিনেমায়

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

তাসনিম-এ-জান্নাত অর্থী ছোটবেলায় একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির পরিচালক ছিলেন সাইফুল ইসলাম মান্নু। পরে টানা ৯ বছরের বেশি সময় সংবাদমাধ্যমে কাজ করা অর্থীর কখনো অভিনয় করার চিন্তা মাথায় আসেনি। অর্থী এবার অভিনয় করছেন একটি সিনেমায়। নাম ‘পায়ের ছাপ’। এটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। আর প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এ প্রসঙ্গে অর্থী বলেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে বড় পর্দায় কাজ করা আমার জন্য অনেকটা দুঃসাহসই বলা যায়! মান্নু ভাই একজন গুণী ও অভিজ্ঞ নির্মাতা আর স্ক্রিপ্ট পড়ে চরিত্রটি আমার খুব পছন্দ হয়। তাই কাজটি করার জন্য রাজি হয়ে গেলাম। সিনেমাটিতে যাঁরা কাজ করেছেন সবাই অনেক অভিজ্ঞ। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আশা করি সিনেমাটি সবার কাছে ভালো লাগবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com