শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এত বড় মাছ আগে দেখিনি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে বিশাল আকৃতির রকেট মাছ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনমথপুর ইউনিয়নের ভবের বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। জানা গেছে, খুলনা থেকে আনা একই রকমের তিনটি রকেট মাছ আসে পার্বতীপুর মাছের আড়তে। এর মধ্যে একটি নতুন বাজার অন্যটি হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারে নিয়ে যাওয়া হয়। হয়বতপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবুল হোসেন জানান, মাছটির ওজন ৪০৫ কেজি। ২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে।মাছটি এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ নির্বিশেষে অনেকে ভবের বাজারে আসে। তিনি আরও বলেন, এর আগে বাজারে ৪৫০ কেজি ওজনের একটি মাছ বিক্রি হয়েছে।
মনমথপুর গ্রামের সুমন ইসলাম নামে একজন মাছ কিনেছেন। তিনি বলেন, লোক মুখে মাছের কথা শুনে দেখতে আসছি। এক কেজি মাছ নিলাম ২৫০ টাকা দিয়ে। রহিমা বানু নামে এক গৃহবধূ বলেন, আগে কখনও এত বড় মাছ দেখিনি। তাই দেখতে আসছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com