শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে ৭টি পুকুরে ৪২৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭টি পুকুরে ৪২৭ কেজি রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল হাকিম লিটন, উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা রমেন শাহা, দেবিদ্বার খামার ব্যবস্থাপক মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, যুবউন্নয় সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন সহ আরো অনেকে। সিনিয়র উপজেলা মৎষ্য কর্মকর্তা মোঃ নাসির আহম্মেদ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেবিদ্বার উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থয়ানে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, কাচারী পুকুর, শিশু পরিবার পুকুর, রাধানগর, কাচিশার ও জাফরাবাদ আবাসান প্রকল্প সহ সহ ৭টি পুকুরে ৪২৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com