শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামইরহাটে গরু চুরির অভিযোগে দু’জন আটক

আবুল বয়ান ধামইরহাট (নওগাঁ) :
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর ধামইরহাটে গরু চুরির অভিযোগে ফারুক হোসেন(৩২) এবং আনারুল ইসলাম(৩৫) নামের দুজন গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরো ২জন পলাতক রয়েছে। আটককৃত আসামীরা হলেন-উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার পিতা মো. শাহাজান আলী এবং একই এলাকার পিতা মো. কেরামত আলীর ছেলে। গত শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর নামক এলাকার এনায়েত আলীর ছেলে মো. ওয়াসীম আকতার(৩০) এর গোয়াল ঘর থেকে গত ১লা সেপ্টেম্বর ভোর রাতে ১টি গাভী গরু ও ১টি বাছুর চুরি হয়। পরে চুরি যাওয়া গরু বিভিন্ন স্থানে খোঁজ করার একপর্যায়ে ওইদিন আগ্রাদ্বিগুন বাজার থেকে দেবীপুর এলাকার দিকে একটি ভ্যান যোগে গরু দুটিকে নেয়ার সময়ে স্থানীয়দের সহায়তায় গরু দুটিকে উদ্ধার এবং দুজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। এসময় ধৃত আসামীরা গরু চুরির কথা স্বীকার করেন। এঘটনায় মিজানুর রহমান(৩৭) এবং আশরাফুল ইসলাম(২৪) নামের দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গরুর মালিক বাদি হয়ে থানায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চুরির সাথে জড়িত চার জনের নামে মামলা হয়েছে। আটককৃত দুজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com