শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাঁকো দিয়ে ঝুঁকিতে পারাপার, ভোগান্তিতে মিরসরাইয়ের তিন ইউনিয়নের বাসিন্দা

কামরুল ইসলাম মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মিরসরাইয় উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন সাহেরখালী সুইচগেটে যাওয়ার একমাত্র খালে তিন যুগেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষের ভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নির্বাচনের পরে কেউ আর খবর নেন না উন্নয়ন বঞ্চিত চরাঞ্চলবাসীর। একটি সেতু বদলে দিতে পারে কয়েক হাজার মানুষের ভাগ্য। মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালীর মোহনায় এই সাঁকোর উপর দিয়েই সাহেরখালী পয়েন্ট থেকে লাখ লাখ টাকার মৎস, কাঁকড়া, উপকুলীয় বন থেকে আহরিত জ্বালানী ও নানা খাদ্যদ্রব্য প্রতিদিন মায়ানী, হাইতকান্দি ও সাহেরখালী ইউনিয়নসহ মীরসরাইয়ের বিভিন্ন স্থানে যায়। সকলেই অনেক দুর্ভোগের মধ্যদিয়ে পাড়ি দেয় এই সাঁকো। এলাকাবাসীর দীর্ঘকালের দাবি এই খালের উপর সেতু নির্মাণ করার। উপজেলার মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালী ইউনিয়নের সংযুক্ত এ খালের পাশের তিনটি ইউনিয়ন প্রায় ২০ হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। মাত্র একটি সেতু বদলে দিতে পারে এই অঞ্চলের ২০হাজার মানুষের ভাগ্যের চাকা। উপজেলার অবহেলিত চরাঞ্চলের জেলাপড়ার মানুষগুলো। এই একটি বাঁশের সাঁকো ওপর দিয়ে তিন যুগ ধরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে জনপ্রতিনিধিরা। নির্বাচনের সময় উনয়নের ফুল ঝুড়ি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর জনগণের দুর্ভোগের কথা ভুলে যায় তারা। এলাকার স্থায়ী বাসিন্দা দিনবন্ধু জলদাস জানান, এই সাঁকো দিয়ে দৈনিক ৪-৫ হাজার মানুষ চলাচল করে, জলদাসের তিন গ্রামের একটি নামকরা সুইজগেইট সাহেরখালী সুইজগেইট। এই ঘাটে দৈনিক হাজার হাজার টাকার মাছ বিক্রি হয়। এটি সেতু নির্মিত হলে এখানে বসবাসরত মানুষ্যের ভাগ্যের আমুল পরিবর্তন ঘটবে। সাঁকো দিয়ে নিয়মিত যাতায়তকারী হারুন আর রশিদ জনান, সাঁকোটির দুই পারের মানুষকে ঝুঁকির মধ্যে পারাপার হতে হয়। বর্ষাকালে সবচেয়ে বেশি কষ্ট হয়। বর্তমানে সাঁকোটি একবারে চলাচলে অনুপযোগী হয়ে গেছে। সাঁকোটি সেতু নির্মাণ হলে চরাঞ্চলের মানুষের পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে। এই বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, সাহেরখালী খালের উপর বাঁশের সাঁকোটি টেন্ডারে প্রক্রিয়াধিন আছে। বর্ষা মৌসুম শেষ হলে আমরা অতিদ্রুত কাজ করার চেষ্টা করব। ব্রীজটি নির্মাণ করা হলে এলাকার মানুষের অনেক উপকার হবে। উপজেলা নির্বাহি অফিসার মিনহাজুর রহমান বলেন, সাহেরখালী এবং মায়ানী ইউনিয়নের মধ্যবর্তী সাহেরখালী খালের উপর একটি ব্রিজ অতীব জরুরী। এখানকার মানুষজন খুবই দীর্ঘ দুর্বিষহ জীবনযাপন করছে। ব্রীজটি হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটবে। মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয় এর সাথে কথা বলে অতি দ্রুত ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com