শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে নতুন আইফোনে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

অ্যাপলের পরবর্তী আইফোন-১৩ সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা কিংবা বার্তা পাঠানো যাবে বলে শোনা যাচ্ছে। সে সুবিধা দেওয়া হবে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে।
সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুঠোফোন নেটওয়ার্কের আওতার বাইরে জরুরি সেবা পেতে যোগাযোগের জন্য এমন সুবিধা আনার পরিকল্পনা করছে অ্যাপল। সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন-১৩ নিয়ে নানা জল্পনা চলছে। তাতে নতুন সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও। বলা যায়, গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইট সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছেন তারা। এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি। আইফোন-১৩, আইফোন-১৩ প্রো, আইফোন-১৩ প্রো ম্যাক্স ও আইফোন-১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫ দশমিক ৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে। সূত্র: অ্যাপল ইনসাইডার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com