শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চ্যানেল এস টেলিভিশন প্রতিনিধি আনভিল বাপ্পি কে আহবায়ক ও উত্তরাঞ্চলের দৈনিক দাবানল প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম জিমন কে সদস্য সচিব করে ঘোড়াঘাট প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে অস্থায়ী কার্যালয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ঘোড়াঘাট প্রেসক্লাবের ঘোড়াঘাট কার্যালয় ও ঘোড়াঘাট প্রেসক্লাবের ওসমানপুর কার্যালয়ের সদস্য সাংবাদিকগণের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিল্লুর রহমান, মোহনা টেলিভিশন প্রতিনিধি সামসুল ইসলাম সামু, দৈনিক জনতা প্রতিনিধি ফরিদুল ইসলাম, আইপি টেলিভিশন জবস্ টিভি’র প্রতিনিধি মীর হান্নান, দৈনিক স্বাধীনমত প্রতিনিধি ইফতেখার আহমেদ বাবু, বাংলাদেশের আলো প্রতিনিধি নাছিম মিয়া, দৈনিক খবরপত্র প্রতিনিধি রাফছানজানী শুভ, আমাদের নতুন সময় প্রতিনিধি আবু সুফিয়ান, দৈনিক ডেলটা টাইমস্ প্রতিনিধি শহীদ আলম, দৈনিক গণকন্ঠ ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি সুলতান কবির। উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ সহ হাল নাগাদ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com