শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বব্যাংকের কথার সাথে কাজের মিল নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করছে বিশ্বব্যাংক। তাদের কথার সাথে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করবো। গতকাল মঙ্গলবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারবো। এর আগে মন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় তিনি বলেন, করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রফতানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স দেয়ায় বিলম্ব তথা ধীরগতি আমাদের সব অর্জনকে ম্লান করে দিয়েছে, তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না। মন্ত্রী বাংলা ভাষায় লাইসেন্স তৈরি করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com