শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। পাশাপাশি তার ডেপুটি করা হয়েছে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে। গত মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুবকে করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তালেবান ও আল কায়েদার সঙ্গে যুদ্ধের পর সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সালে রাওয়ালপিন্ডির বিমান বাহিনীর ঘাঁটিতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। /এএফপি
মোল্লা হাসান আখুন্দ স্বল্প পরিচিত তালেবান নেতা। তবে এবার তিনি আফগান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর তাকে জনসমক্ষে দেখা যায়। আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী। ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে তাদের সরকার গঠন নিয়ে আলোচনা চলছিল। তখন তালেবান নেতারা বলেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার গঠনের চিন্তা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com