শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামায়াত নেতাদের মুক্তি দাবি কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এলডিপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
অলি আহমদ বলেন, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকা- পরিচালনা করা সাংবিধানিক অধিকার। সরকার অন্যায়ভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাদের গ্রেপ্তার করেছে যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের পার্টির কর্মকা- নিয়ে আলোচনা করছিল। এতে দোষনীয় কিছু নেই। আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটককৃত সকলকে মুক্তি দিবেন। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায় অবিচারের পরিণতি কখনো ভালো হয় না। গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বিবৃতিতে ‘বিরোধী দলের’ নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দাবি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com