শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাগরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌনিক মকবুল (২৩) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তৌনিকের বন্ধু সাদমান সাকিব ঢাকা পোস্টকে বলেন, তিন বন্ধু গতকাল কক্সবাজারে বেড়াতে আসে। বুধবার দুপুরে সীগার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com